• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

বিপ্লব ও সংহতি দিবসে রক্তদান কর্মসূচির উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

/ ২২
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) ষোলশহরস্থ বিপ্লব উদ্যানে চট্টগ্রাম মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে আয়োজিত কর্মসূচীর উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিশ্ববিদ প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর বিএনপি’র সদস্য সচিব নাজিমুর রহমান, যুগ্ম আহ্বায়ক আহমেদ উল আলম রাসেলসহ বিএবপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রক্তদান কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, আগামী প্রজন্মকে ইতিহাস জানতে হবে এবং জানাতে হবে। কেননা ইতিহাস বারবার রচিত হয় না। ইতিহাস একবারই রচিত হয়। তাই আগামী প্রজন্মের কাছে সঠিক ইতিহাসগুলো যারা আমাদের দায়িত্ব। ৭ নভেম্বর না এলে বাংলাদেশে তার পথ খুঁজে পেত না। ৭ নভেম্বরের মধ্যে দিয়ে বাংলাদেশ সুশাসন, গণতন্ত্র ও সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক মুক্তি ফিরে পেয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য খবর