• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধি এমপি সাঈদ আল নোমান

ডেস্ক রিপোর্ট: / ৩৬
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

মানবাধিকার সুরক্ষা, জলবায়ু কূটনীতি ও সংসদীয় কার্যক্রমের ডিজিটাল আধুনিকায়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে ইউরোপ ও তুরস্ক সফর করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য সাঈদ আল নোমান।

৮ থেকে তার এই সফর ১৪ নভেম্বর পর্যন্ত চলবে সুইজারল্যান্ডের জেনেভায়, এরপর ১৪ থেকে ১৬ নভেম্বর তুরস্ক এবং ১৬ থেকে ২০ নভেম্বর বেলজিয়ামের ব্রাসেলসে বিভিন্ন আন্তর্জাতিক আয়োজনে অংশ নেবেন তিনি। এসব সফরে আন্তর্জাতিক নীতিনির্ধারণী সংলাপ, সংসদীয় কূটনীতি ও বহুপাক্ষিক সহযোগিতাবিষয়ক বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন সাঈদ আল নোমান।

সাঈদ আল নোমানের আন্তর্জাতিক সফরসূচিতে রয়েছে সুইজারল্যান্ডের জেনেভায় ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) আয়োজিত গ্লোবাল পার্লামেন্টারি কনফারেন্স অন হিউম্যান রাইটস, তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ (COP31) এবং বেলজিয়ামের ব্রাসেলসে ওয়ার্ল্ড ই-পার্লামেন্ট কনফারেন্স (World e-Parliament Conference)।

এসব আন্তর্জাতিক আয়োজন মানবাধিকার, জলবায়ু সহযোগিতা, সংসদীয় কার্যক্রমের ডিজিটাল রূপান্তর এবং বৈশ্বিক নীতিগত সংলাপে অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে বিবেচিত। পাশাপাশি সংসদীয় কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিয়েও এসব সম্মেলনে আলোচনা হবে।

জানা গেছে, ই-গভর্ন্যান্স, জননীতি (পাবলিক পলিসি) ও সামাজিক নীতি (সোশ্যাল পলিসি) নিয়ে সাঈদ আল নোমানের গবেষণামূলক আগ্রহ রয়েছে। ডিজিটাল রাষ্ট্র পরিচালনা, কার্যকর জননীতি, সামাজিক নিরাপত্তা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করবে এসব আয়োজন।

সংসদীয় কূটনীতি রাষ্ট্রীয় কূটনীতির পরিপূরক হিসেবে আন্তর্জাতিক সহযোগিতা, পারস্পরিক আস্থা ও নীতিগত সংলাপ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ প্রেক্ষাপটে সাঈদ আল নোমানের এ সফরের মাধ্যমে বৈশ্বিক পরিসরে বাংলাদেশের জাতীয় স্বার্থ তুলে ধরা এবং আন্তর্জাতিক অংশীদারত্ব আরও জোরদার করার সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য খবর