• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
  • [gtranslate]

জামায়াতে প্রার্থী হতে হয় দলীয় ফোরামে নির্বাচিত হয়ে, ব্যক্তিবিশেষের ইচ্ছায় নয়: হেলালী

ডেস্ক রিপোর্ট: / ২৮
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম সিটি কর্পোরেশনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ও মহানগরী শাখার সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে মনোনীত হওয়ার সুযোগ নেই, দলীয় ফোরামে নির্বাচিত হয়েই প্রার্থী হতে হয়।

শুক্রবার (২৩ অক্টোবর) নগরীর পুরাতন চান্দগাঁওয়ে থানা যুব বিভাগের উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে ইসলামী সমাজ প্রতিষ্ঠার বিকল্প নেই। এ লক্ষ্য অর্জনে যুবকদেরই সবার আগে এগিয়ে আসতে হবে। সমাজ থেকে অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ড দূর করতে তিনি যুবসমাজকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

চান্দগাঁও থানা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক জসিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নগর যুব বিভাগের সেক্রেটারি আ ন ম জুবায়ের। এ সময় আরও বক্তব্য দেন চান্দগাঁও থানা জামায়াতের সেক্রেটারি ও ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জসিম উদ্দিন সরকার, থানা জামায়াতের সহকারী সেক্রেটারি আজাদ চৌধুরী, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রাইসুর রহমান চৌধুরী তিতু, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নুরুল হোসাইন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য খবর