• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

মিরসরাইয়ে নিষিদ্ধ আ’লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: / ৩৬
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

মিরসরাই (চট্টগ্রাম)প্রতিনিধি:

চট্টগ্রামের মিরসরাইয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বরে) ভোরে জোরারগঞ্জ থানা এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নেতাকর্মীরা হলেন, ৭ নম্বর কাটাছরা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বাড়িয়াখালী গ্রামের মোঃ নাজিম উদ্দীন (৩৮), বামনসুন্দর দারোগারহাট এলাকার মোহাম্মদ হোসেন খোকন, ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়ন যুবলীগ কর্মী খিলমুরারী গ্রামের মোঃ রানা শেখ (২৮) ও জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্যামল প্রসাদ দেওয়ানজী, ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ফরিদুল ইসলাম।

এবিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল হালিম বলেন, মঙ্গলবার ভোরে ২০২৪ সালের ১৮ অক্টোবর জোরারগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইনে করা একটি মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। একই দিন সকালে তাদের চট্টগ্রাম আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য খবর