চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত বরিশাল বিভাগের শিক্ষার্থীদের সংগঠন বরিশাল বিভাগীয় ছাত্র সমিতির কমিটির ২০২৬-২৭ বর্ষের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ইতিহাস বিভাগের শিক্ষার্থী হাসিবুল হাসান বাবু এবং সাধারণ সম্পাদক হিসেবে দর্শন বিভাগের শিক্ষার্থী সাব্বির জোমাদ্দার দায়িত্বপ্রাপ্ত হয়েছেন
শনিবার (৭ নভেম্বর) সংগঠনের সদ্য সাবেক সভাপতি মাহীন জামান ও সাধারণ সম্পাদক সাইমুন ইসলাম তুহিন সহ উপদেষ্টামণ্ডলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত কমিটির অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বরিশাল বিভাগীয় ছাত্র সমিতির সিদ্ধান্ত মোতাবেক ২০২৬ কার্যবর্ষের জন্য
ইতিহাস বিভাগ ২০২১-২২ সেশনের শিক্ষার্থী হাসিবুল হাসান বাবু কে সভাপতি ও দর্শন বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী সাব্বির জোমাদ্দার কে সাধারণ সম্পাদক পদে অনুমোদন দেওয়া হলো।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি তারিকুল ইসলাম তারেক (বাংলা), যুগ্ন সাধারণ সম্পাদক আল হাদি মুগ্ধ, সাংগঠনিক সম্পাদক মো আবু শাহাদাত লাবিব (ইংরেজি), দপ্তর সম্পাদক মো সিফাতুল ইসলাম (যোগাযোগ ও সাংবাদিকতা), প্রচার সম্পাদক রাফিয়া ইসলাম রাফা (দর্শন), অর্থ সম্পাদক রাতুল খাঁন (ইতিহাস)।
নব্যগঠিত কমিটির সভাপতি হাসিবুল হাসান বাবু বলেন, ‘বরিশাল বিভাগীয় ছাত্র সমিতি শুধু একটি আঞ্চলিক সংগঠন নয়; এটি বরিশাল বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি, সহযোগিতা ও পারস্পরিক বন্ধন তৈরির একটি উল্লেখযোগ্য প্ল্যাটফর্ম। এই সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে আগামী দিনে বিভিন্ন পরিকল্পিত কার্যক্রম গ্রহণ করা হবে।
চবিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা
চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্- ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম। এ ছাড়া বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, হল প্রভোস্ট, বিভাগীয় সভাপতি, ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশে জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র ও সার্বভৌমত্বের যে দর্শন প্রতিষ্ঠিত হয়েছিল, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রয়েছে। ধর্মীয় মূল্যবোধ, পারস্পরিক সম্প্রীতি ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার মধ্য দিয়ে এ দর্শন দেশের মানুষের মধ্যে ঐক্য ও সংহতির চেতনা জাগ্রত করেছে।
উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ আল্-ফোরকান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে কোন হল নেই। তবে আলহামদুলিল্লাহ আমাদের সামনে একটা হল হবে। এটা মেয়েদের হল। আমরা অবশ্যই জাতীয়তাবাদী পরিবার সিদ্ধান্ত নিয়ে এই মেয়েদের হল কি নাম হবে সেটা আমরা সিন্ডিকেটে সিদ্ধান্ত নেবো।