• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
  • [gtranslate]

জেএম সেন হল পূজামণ্ডপে রবীন্দ্রসংগীত গাইলেন এমপি সাঈদ আল নোমান

/ ১২
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

 


চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক জেএম সেন হল পূজামণ্ডপে প্রার্থনা সংগীত হিসেবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গান ‘তোমার অসীমে প্রাণমন লয়ে যতদূরে আমি ধাই’ পরিবেশন করেছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

শনিবার বিকেলে জেএম সেন হল পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি নিজে উপস্থিত হয়ে এ রবীন্দ্রসংগীত পরিবেশন করেন। পূজা মণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও কুশল বিনিময়কালে সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, “চলতি বছরের ১২ই ফেব্রুয়ারি চট্টগ্রামের সনাতনী সম্প্রদায়ের মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তথা ধানের শীষে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সনাতনী সম্প্রদায়ের মানুষের সেবায় নিয়োজিত থাকার মাধ্যমে আমি তাঁদের প্রত্যাশা পূরণ ও সুখে-দুঃখে পাশে থাকার এই সুযোগ কাজে লাগাতে চাই। এবার আপনাদের সাথে পূজোর আনন্দ ভাগাভাগি করতে এবং আপনাদের দাবি-দাওয়া শুনতে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২০ অক্টোবর চট্টগ্রাম আসছেন। এবার তিনি সম্পূর্ণ নিজের ইচ্ছায় নগরীর সবচেয়ে প্রাচীন এই পূজা মন্ডপ পরিদর্শনে আসছেন।

তিনি বলেন, আপনারা আপনাদের দাবিগুলো পয়েন্ট আউট করবেন৷ আমিও আপনাদের পাশে দাঁড়াব৷ আমার বাবা মরহুম আব্দুল্লাহ আল নোমান এই ০৯ আসন থেকে কয়েকবার নির্বাচন করেছেন। কাজেই এখানকার মানুষের প্রতি আমার একটা দায়বদ্ধতা রয়েছে। স্থানীয় এমপির সঙ্গে আমার কোন ভূমিকা রাখার প্রয়োজন হলে আমাকে জানাবেন। ক্ষমতা খুব বড় কিছু নয়। আমি মনে করি কিভাবে মানুষের মর্যাদা রাখা যায়, কিভাবে আস্থার মর্যাদা দেয়া যায়, কিভাবে মানুষের পাশে দাঁড়ানো যায় সেটিই আমাদের দায়িত্ব এবং দায়বদ্ধতা৷

এসময় সাঈদ আল নোমান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের উপচ চাপ কমানোর বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আসলে এক আসনে কাজ করলেই হবে না। শিক্ষা ও স্বাস্থ্য খাতে মৌলিক পরিবর্তন আনা গেলে মানুষের ভোগান্তি কমবে। শুধু এক জায়গায় পরিবর্তন হলে তার সুদূরপ্রসারী কোন ফল আসবে না৷ সমন্বিতভাবে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্য সেবা নিশ্চিতে আমাদের কাজ করতে হবে।

অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের
সভাপতি অর্পণ কান্তি ব্যানার্জি ও
সাধারণ সম্পাদক এডভোকেট নিখিল কুমার নাথসহ সনাতন ধর্মাবলম্বী নেতা ও স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য খবর