• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

কর্ণেলহাটে জুমার খুৎবা দেবেন সাবেক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন

/ ২১
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

আগামী ৪ ডিসেম্বর শুক্রবার নগরের কর্ণেলহাট সিডিএ আবাসিক এলাকার জামে মসজিদে জুমার খুৎবা দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. আ ফ ম খালিদ হোসাইন। এ ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় মুসল্লিদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা তৈরি হয়েছে।

আজ শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদের সামনে টানানো একটি বিশেষ ব্যানার ও তাঁর আগমনের বার্তা দেখতে পেয়ে মুসল্লিরা উচ্ছ্বাস প্রকাশ করেন। অনেকের মতে, সরকারের সাবেক একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তি ও বিশিষ্ট আলেম জুমার নামাজ পড়াবেন এবং খুতবা দেবেন—এটি এলাকার জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়।

স্থানীয় মুসল্লিদের প্রত্যাশা, এ ধরনের গুণী ও প্রাজ্ঞ ব্যক্তিত্বের আলোচনা ও দিকনির্দেশনা সমাজের নানা অপরাধ দূর করতে দারুণ ভূমিকা রাখবে। মাদক, সুদ, জেনা, কিশোর গ্যাং এবং যৌতুকের মতো সামাজিক ব্যাধিগুলো নির্মূল করে একটি সুন্দর ও আদর্শ সমাজ গঠনে এমন উদ্যোগ ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন তারা। আগামী ৪ ডিসেম্বর তাঁর বয়ান ও খুতবা শুনতে ওই দিন মসজিদটিতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি মুসল্লির সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য খবর