• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

কারওয়ান বাজারে ফলের দামে সামান্য স্বস্তি, তবে এখনও বিদেশি ফলের চড়া দাম

ন্যাশনাল ডেস্ক: / ১৫
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর প্রধান পাইকারি ও খুচরা বাজার কারওয়ান বাজারে গত সপ্তাহের তুলনায় বিভিন্ন ফলের দামে কিছুটা নিম্নমুখী প্রবণতা লক্ষ করা গেছে। বিশেষ করে আপেল ও মাল্টার দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে। তবে এখনো অনেক ফলের দাম চড়া থাকায় সাধারণ ক্রেতাদের মনে পুরোপুরি স্বস্তি ফেরেনি। শুক্রবার (৬ নভেম্বর) বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে বাজারে প্রতি কেজি কমলা ৩২০ টাকায় এবং ফুজি আপেল ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া দিলশান আপেল ২৫০ টাকা এবং ছোট সাইজ বা আফ্রিকান আপেল ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মানভেদে আমদানি করা মাল্টা ২৫০ থেকে ২৮০ টাকা এবং দেশি মাল্টা ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।

বাজারে অন্যান্য ফলের মধ্যে সাদা আঙুর প্রতি কেজি ৪০০ টাকা, কালো আঙুর ৫৫০ টাকা, আনার ৩৫০ টাকা, নাশপাতি ৩২০ টাকা এবং ড্রাগন ফল ২৪০ থেকে ২৬০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি পেঁপে প্রতি কেজি ৫০ থেকে ৮০ টাকা (আড়াই কেজি ১৫০ টাকায়ও বিক্রি হয়েছে), পেয়ারা ৮০ থেকে ১০০ টাকা, সাম্মাম ১০০ টাকা এবং আকারভেদে প্রতিটি আনারস ৩০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারের ফল বিক্রেতা সাইয়েদুল ইসলাম জানান, গত সপ্তাহের তুলনায় ফলের দাম কিছুটা কমেছে। আপেল ও মাল্টার দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে। আরেক ব্যবসায়ী সুলতান আহমদ বলেন, গত সপ্তাহে যে মাল্টা ৩০০ টাকার ওপরে বিক্রি হয়েছিল, আজ তা ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে আফ্রিকান আপেলের দাম কিছুটা বেশি থাকায় তা ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলে জানান তিনি।

জুম্মার নামাজ শেষে কারওয়ান বাজারে ফল কিনতে আসা আলী হোসেন বলেন, ফলের দাম মূলত আকার ও মানের ওপর নির্ভর করে। দেশি ফলগুলোর দাম তুলনামূলক কম থাকায় তিনি সেগুলোর প্রতি বেশি ঝোঁকেন।

সামগ্রিকভাবে ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কিছু ফলের দাম কিছুটা কমলেও সব ধরনের ফল এখনো সাধারণ মানুষের নাগালের মধ্যে আসেনি। বিশেষ করে বিদেশি ফলের দাম বেশি থাকায় অনেকেই প্রয়োজন অনুযায়ী হিসাব কষে সীমিত পরিমাণে ফল কিনছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য খবর